নিমু মাহবুব লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
নিমু মাহবুব লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

সোমবার, ২৬ আগস্ট, ২০১৩

তুই ছাড়া -নিমু মাহবুব



তুই ছাড়া আর কেবা আছে যাকে ভালোবাসা যায়,
তুই ছাড়া আর কেবা আছে যাকে কাছে পাওয়া যায়।
তুই ছাড়া এই আমার জীবন মরিচিকার অন্ধকার
তুই ছাড়া এই আমার জীবন ধুধু বালু সাহারার।
তুই ছাড়া আর কাকে আমি জফতে পারি নিরালায়
তুই ছাড়া আর কেবা পারে করতে সব কাজ ইশারায়।
তুই ছাড়া আর সব কিছু আলেয়ার আলোময়
তুই ছাড়া আর সব কিছু প্রতারণার নিশ্চয়।
তুই ছাড়া আর কেবা আছে যারে মনের কথা বলা যায়
তুই ছাড়া আর কেবা আছে যার কাছে মন সঁপা যায়।
তুই ছাড়া আর কেবা অছে যার কাছে সব চাওয়া যায়
তুই ছাড়া আর কেবা আছে যার কাছে সব পাওয়া যায়।

মঙ্গলবার, ৪ জুন, ২০১৩

সোনার পরি - নিমু মাহবুব



আসবে কবে সোনার পরি
আমার জীবন জুড়ে্
সুখে-দুঃখে থাকবে সাথে
সকাল সন্ধ্যা দুপুরে।
আমি যখন অফিসেতে
কাজে দিব মন,
আমার কথা ভেবে ভেবে
পাগল হবে মন।
বাইরে থেকে যেদিন আমার
ফিরতে হবে দেরি,
অভিমানে অশ্রু ঝরবে
তার দু’চোখেরি।
আমি রোজই দেথবো স্বপ্ন
তাহার স্বপ্ন নিয়ে,
সে যেন ভাই স্বপ্ন দেখে
আমার দু’চোখ দিয়ে।
সে পরিটি কোথায় থাকে
কোন আমাজন বনে,
চিনবো তারে কেমন করে
লক্ষ কোটি জনে,
কবে তাহার পাবো দেখা
কোন সে মধুর ক্ষণে।
সেও কিগো খুঁজে বেড়ায়
আমায় মনে মনে।
তার তরে ভাই
দিন গুনে যাই
সকাল এবং সাঝেঁ
আসবে কবে
বধু সেজে
আমার মনো মাঝে

মঙ্গলবার, ১০ জুলাই, ২০১২

আজ আমার মন ভালো নেই- নিমু মাহবুব





আজ আমার মন বাগানে 
আঁধার জমে আছে,
কারো সাথে ভাব করিনা
ধরা পড়ে পাছে।

রাতের আকাশ তারায় ভরা 
একলা চেয়ে থাকি,
আমি যদি হতে পারতাম