কবিতা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
কবিতা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

মঙ্গলবার, ১১ জুন, ২০১৩

ভাল্লাগেনা- নিমু মাহবুব



ভাল্লাগেনা মানুষরূপি
দু’পেয়ে শয়তান,
ভাল্লাগেনা বদলোকেদের
ভালো সাজার ভান।

ভাল্লাগেনা তাদের
যারা সত্যিকে পায় ভয়,
ভাল্লাগেনা যারা যাচে
মিথ্যার বিজয়। 

ভাল্লাগেনা ভালোবাসার
জড় অনুভূতি,
ভাল্লাগেনা বেদরকারী
অসৎ ভীমরতি।

ভাল্লাগেনা মুখের মধু
অন্তরে যা বিষ,
ভাল্লাগেনা মুনাফেকি,
বাস্তবে খবিস।

ভাল্লাগেনা ভার্সিটির ওই
অন্ধকার আলো,
আলো যারা ছড়িয়ে দিবে
তারাই যে ভাই কালো।

ভাল্লাগেনা শিক্ষা নামের
নাস্তিকতার দিক্ষা,
শিক্ষা দিতে না শিখিলে
শিখাইস নারে ভিক্ষা।



মঙ্গলবার, ৪ জুন, ২০১৩

সোনার পরি - নিমু মাহবুব



আসবে কবে সোনার পরি
আমার জীবন জুড়ে্
সুখে-দুঃখে থাকবে সাথে
সকাল সন্ধ্যা দুপুরে।
আমি যখন অফিসেতে
কাজে দিব মন,
আমার কথা ভেবে ভেবে
পাগল হবে মন।
বাইরে থেকে যেদিন আমার
ফিরতে হবে দেরি,
অভিমানে অশ্রু ঝরবে
তার দু’চোখেরি।
আমি রোজই দেথবো স্বপ্ন
তাহার স্বপ্ন নিয়ে,
সে যেন ভাই স্বপ্ন দেখে
আমার দু’চোখ দিয়ে।
সে পরিটি কোথায় থাকে
কোন আমাজন বনে,
চিনবো তারে কেমন করে
লক্ষ কোটি জনে,
কবে তাহার পাবো দেখা
কোন সে মধুর ক্ষণে।
সেও কিগো খুঁজে বেড়ায়
আমায় মনে মনে।
তার তরে ভাই
দিন গুনে যাই
সকাল এবং সাঝেঁ
আসবে কবে
বধু সেজে
আমার মনো মাঝে

শনিবার, ১ সেপ্টেম্বর, ২০১২

একটা সবুজ আকাশ ছিল - নিমু মাহবুব

একটা সবুজ আকাশ ছিল
ছিল নীল তারাদের মেলা,
কেউবা ছোটয় কেউবা বড়োয়
করতো নানান খেলা।

আকাশ পানে তারারা সব
 উঠতো জ্বলে থেমে,
হৃদয় তাদের গাঁথা ছিল
ভালোবাসায়, প্রেমে।

তারার সব মিলেমিশে
গাইতো ঐকতান,
কিংবা কারো মনো মাঝে
বিন্দু অভিমান।

দিনগুলি সব হলদেমাখা
সোনাঝরা বিকেল,
সব তারাদের মনের মিলন
যেন রাজপুরির এক হেঁসেল।

কিন্তু হঠাৎ আকাশ পানে
কালো মেঘের দূত,
নিত্য যাহা সঠিক ছিল
আজ তাহা অদ্ভুত।

তারার আলো হারিয়ে গেল
কালো মেঘের ছায়ায়,
আকাশটাও নেয়না বুকে
স্নেহ, আদর, মায়ায়।

মরুভূমির মাছের মত
তপ্ত বালি সেচে,
একটা-দুটো তারা যাও
আজো আছে বেঁচে।

কিন্তু তাদের আলোর ছটায়
আকাশ নয়তো আলোকিত,
আকাশের প্রাণ ছিল যারা,
আজকে অনাহুত।

আকাশ থেকে সব তারারা
পড়লো খসে খসে,
কেউবা পরবাসে গেল
কেউবা বনবাসে।

আকাশটা আজ তিমির মাখা
তারারা সব লাশ,
আকাশে তাই দেও-দানব
আর পেত্নিদের উল্লাস।

এসবি ব্লগের মডু

আমি যদি হতে পারতাম
এসবি ব্লগের মডু,
ব্লগার আপলোড করতে পারতো
ইচ্ছেমত পডু।

নীতিমালা নামে কোন-
কিছুই রাখতামনা,
নীতিমালা ভঙ্গ করার
রঙ্গ থাকতো না।

ব্লগারেরা ইচ্ছেমত
করতে পারতো পোস্ট,
পোস্ট তাতে দিতে পারতো
মানব এবং ঘোস্ট।

কিন্তু মনে দুঃখ ভীষণ
আমি নইতো মডু,
তাইতো আমি একলা চিবাই
কাঁচা লম্বা কদু।

মঙ্গলবার, ১০ জুলাই, ২০১২

আজ আমার মন ভালো নেই- নিমু মাহবুব





আজ আমার মন বাগানে 
আঁধার জমে আছে,
কারো সাথে ভাব করিনা
ধরা পড়ে পাছে।

রাতের আকাশ তারায় ভরা 
একলা চেয়ে থাকি,
আমি যদি হতে পারতাম