সোমবার, ২৬ অক্টোবর, ২০১৫

মুনাজাত- নিমু মাহবুব


দাও ওখাদা দাও আমায় বারেক
দৃঢ় মনোবল,
তোমার উপর রাখি যেন
ঈমান অবিচল।

চলি যেন অনুক্ষণে
মেনে আল কোরআন,
সদা যেন পুষি মনে
হাদিসের ফরমান।

জীবন তরী চলে যেন
সিরাত মুস্তাকিমে,
হৃদয় যেন পূর্ণ থাকে
আল্লাহ নবীর প্রেমে।

সোমবার, ১৫ জুন, ২০১৫

তেলবাজ কর্মজীবী - নিমু মাহবুব



তেলে তেল তন্ময়
তৈলবাজ কর্তা,
অফিসেতে আসেন তিনি
নিয়ে তেলের বস্তা।

বসের চেম্বারে
বসে মারেন তেল,
বস তেলে বিগলিত 
তেলে হন ফেল।

তেল খেয়ে বস তারে
কোন কাজ দেন্না,
কাজে কামে মন নাই
সব কাজে ঘেন্না।

সব কিছু কম কম
তেল বেসুমার,
বসের কাছে তাই তিনি
গুড অফিসার,

তেল মেরে বসকে
তিনি প্রিয়জন,
টেনশন নেই তার
তেলে অটো প্রমোশন।

তেলে তেলে তৈলাক্ত
কর্পোরেট পৃথিবী,
তেল মেরে খেয়ে যান
তেলবাজ কর্মজীবী।