মঙ্গলবার, ৩ জানুয়ারি, ২০২৩

চর্মনাইয়ের পীর- নিমু মাহবুব



সত্যের দুয়ারে হানি আঘাত
আমরা আনি তিমির রাত
খেয়ে যাই ধর্মের ক্ষীর
আমরা চর্মনায়ের পীর।

কুরআন হাদিসের ধার ধারি না
"ভেদে মারেফত" না ছাড়ি না
"আশেকে মাশুক" পড়ি অস্থির
আমরা চর্মনায়ের পীর।

আল্লাহ ওয়ালাদের দূরে ঠেলিয়া
নাস্তিকেরে কোলে তুলিয়া
উচ্চে ধরি শির
আমরা চর্মনায়ের পীর।

বেগুন- পেঁয়াজেরে মুরিদ বানাই
বাঘ সাপেরে পোষ মানাই
বাঁশের আগায় বানাই নীড়
আমরা চর্মনায়ের পীর।

ধর্মের নামে ব্যবসা খুলিয়া
মুরিদরে সব কিস্তিতে তুলিয়া
একসাথে জাহান্নামে যাই
আমরা পীরে চর্মনাই।

ওয়াজের মাঠে গল্পো বলিয়া
মানুষেরে ভুলভাল বুঝাইয়া সুজাইয়া
সতের হাজার কোটি মাল কামাই
আমরা পীরে চর্মনাই।

শুক্রবার, ২ ডিসেম্বর, ২০২২

হতাশ নই প্রভু

 যদি মহাকাশের দিগন্তে

না থাকে কোন ছায়াপথ

যদি তারকারাজি হারায়

জোছনার সোজা রথ।

যদি সূর্যের হাসিটা

শেষ হয় হঠাৎ করে

যদি চন্দ্রটা না উঠে

ঠিক প্রহরে।

যদি সব মহাসমুদ্রের 

সব পানি যায় শুকিয়ে

যদি অক্সিজেন বায়ু থেকে

যায় হারিয়ে। 

যদি দিনের আলো শেষে

রাত না নামে

যদি রাতের আঁধারটা

আর না থামে।

যদি মেঘ থেকে আর

বৃষ্টি না ঝরে

যদি সব গাছের পাতা

যায় ঝরে পড়ে।

যদি মরুভূমির বালিয়াড়ি

সব যায় হারিয়ে

যদি পৃথীবির সব মাটি

যায় হাওয়া মিলিয়ে।

যদি আকাশ, মহাকাশ

পৃথীবি, কিছু না থাকে

যদি সব কিছু ধ্বংস হয়

কেয়ামতসম ঘূর্ণিপাকে।

তবু প্রভু তব রহম থেকে

হই না নিরাশ

জানি- মানি তুমি চাইলে

মোরা হবো না বিনাশ।