শনিবার, ২৬ নভেম্বর, ২০১৬

আল ইনশিকাক

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
إِذَا السَّمَاءُ انشَقَّتْ﴾
১) যখন আকাশ ফেটে যাবে
﴿وَأَذِنَتْ لِرَبِّهَا وَحُقَّتْ﴾
২) এবং নিজের রবের হুকুম পালন করবে৷ ১ আর ( নিজের রবের হুকুম মেনে চলা , ) এটিই তার জন্য সত্য৷
﴿وَإِذَا الْأَرْضُ مُدَّتْ﴾
৩) আর পৃথিবীকে যখন ছড়িয়ে দেয়া হবে৷২
﴿وَأَلْقَتْ مَا فِيهَا وَتَخَلَّتْ﴾
৪) যা কিছু তার মধ্যে আছে তা বাইরে নিক্ষেপ করে সে খালি হয়ে যাবে৩
﴿وَأَذِنَتْ لِرَبِّهَا وَحُقَّتْ﴾
৫) এবং নিজের রবের হুকুম পালন করবে৷ আর ( নিজের রবের হুকুম মেনে চলা ), এটিই তার জন্য সত্য৷৪
﴿يَا أَيُّهَا الْإِنسَانُ إِنَّكَ كَادِحٌ إِلَىٰ رَبِّكَ كَدْحًا فَمُلَاقِيهِ﴾
৬) হে মানুষ ! তুমি কঠোর পরিশ্রম করতে করতে তোমার রবের দিকে এগিয়ে যাচ্ছো, পরে তাঁর সাথে সাক্ষাত করবে৷ ৫
﴿فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ﴾
৭) তারপর যার আমলনামা তার ডান হাতে দেয়া হয়েছে ,
﴿فَسَوْفَ يُحَاسَبُ حِسَابًا يَسِيرًا﴾
৮) তার কাছ থেকে হালকা হিসেব নেয়া হবে ৬
﴿وَيَنقَلِبُ إِلَىٰ أَهْلِهِ مَسْرُورًا﴾
৯) এবং সে হাসিমুখে নিজের লোকজনের কাছে ফিরে যাবে৷৭
﴿وَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ وَرَاءَ ظَهْرِهِ﴾
১০) আর যার আমলনামা তার পিছন দিক দেয়া হবে৷৮
﴿فَسَوْفَ يَدْعُو ثُبُورًا﴾
১১) সে মৃত্যুকে ডাকবে
﴿وَيَصْلَىٰ سَعِيرًا﴾
১২) এবং জ্বলন্ত আগুনে গিয়ে পড়বে৷
﴿إِنَّهُ كَانَ فِي أَهْلِهِ مَسْرُورًا﴾
১৩) সে নিজের পরিবারের লোকদের মধ্যে ডুবে ছিল৷৯
﴿إِنَّهُ ظَنَّ أَن لَّن يَحُورَ﴾
১৪) সে মনে করেছিল , তাকে কখনো ফিরতে হবে না৷
﴿بَلَىٰ إِنَّ رَبَّهُ كَانَ بِهِ بَصِيرًا﴾
১৫) না ফিরে সে পারতো কেমন করে ? তার রব তার কার্যকলাপ দেখছিলেন৷১০
﴿فَلَا أُقْسِمُ بِالشَّفَقِ﴾
১৬) কাজেই না আমি কসম খাচ্ছি ,
﴿وَاللَّيْلِ وَمَا وَسَقَ﴾
১৭) আকাশের লাল আভার ও রাতের
﴿وَالْقَمَرِ إِذَا اتَّسَقَ﴾
১৮) এবং তাতে যা কিছুর সমাবেশ ঘটে তার , আর চাঁদের , যখন তা পূর্ণরূপ লাভ করে৷
﴿لَتَرْكَبُنَّ طَبَقًا عَن طَبَقٍ﴾
১৯) তোমাদের অবশ্যি স্তরে স্তরে এক অবস্থা থেকে আর এক অবস্থার দিকে এগিয়ে যেতে হবে৷১১
﴿فَمَا لَهُمْ لَا يُؤْمِنُونَ﴾
২০) তাহলে এদের কি হয়েছে , এরা ঈমান আনে না
﴿وَإِذَا قُرِئَ عَلَيْهِمُ الْقُرْآنُ لَا يَسْجُدُونَ ۩﴾
২১) এবং এদের সামনে কুরআন পড়া হলে এরা সিজদা করে না ?১২
﴿بَلِ الَّذِينَ كَفَرُوا يُكَذِّبُونَ﴾
২২) বরং এ অস্বীকারকারীরা উলটো মিথ্যা আরোপ করে ৷
﴿وَاللَّهُ أَعْلَمُ بِمَا يُوعُونَ﴾
২৩) অথচ এরা নিজেদের আমলনামায় যা কিছু জমা করছে আল্লাহ তা খুব ভালো করেই জানেন ৷১৩
﴿فَبَشِّرْهُم بِعَذَابٍ أَلِيمٍ﴾
২৪) কাজেই এদের যন্ত্রণাদায়ক আযাবের সুসংবাদ দাও৷
﴿إِلَّا الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ لَهُمْ أَجْرٌ غَيْرُ مَمْنُونٍ﴾
২৫) তবে যারা ঈমান এনেছে এবং সৎকাজ করেছে তাদের জন্য রয়েছে অফুরন্ত পুরস্কার ৷

আল মুতাফফিফীন

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
وَيْلٌ لِّلْمُطَفِّفِينَ
১) ধবংস তাদের জন্য যারা মাপে কম দেয়৷১
﴿الَّذِينَ إِذَا اكْتَالُوا عَلَى النَّاسِ يَسْتَوْفُونَ﴾
২) তাদের অবস্থা এই যে , লোকদের থেকে নেবার সময় পুরোমাত্রায় নেয়
﴿وَإِذَا كَالُوهُمْ أَو وَّزَنُوهُمْ يُخْسِرُونَ﴾
৩) এবং তাদেরকে ওজন করে বা মেপে দেবার সময় কম করে দেয়৷২
﴿أَلَا يَظُنُّ أُولَٰئِكَ أَنَّهُم مَّبْعُوثُونَ﴾
৪) এরা কি চিন্তা করে না , একটি মহাদিবসে ৩
﴿لِيَوْمٍ عَظِيمٍ﴾
৫) এদেরকে উঠিয়ে আনা হবে ?
﴿يَوْمَ يَقُومُ النَّاسُ لِرَبِّ الْعَالَمِينَ﴾
৬) যেদিন সমস্ত মানুষ রব্বুল আলামীনের সামনে দাঁড়াবে ৷
﴿كَلَّا إِنَّ كِتَابَ الْفُجَّارِ لَفِي سِجِّينٍ﴾
৭) কখনো নয় ,৪ নিশ্চিতভাবেই পাপীদের আমলনামা কয়েদখানার দফতরে রয়েছে৷৫
﴿وَمَا أَدْرَاكَ مَا سِجِّينٌ﴾
৮) আর তুমি কি জানো সেই কয়েদখানার দফতরটা কি ?
﴿كِتَابٌ مَّرْقُومٌ﴾
৯) একটি লিখিত কিতাব৷
﴿وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ﴾
১০) সেদিন মিথ্যা আরোপকারীদের জন্য ধবংস সুনিশ্চিত ,
﴿الَّذِينَ يُكَذِّبُونَ بِيَوْمِ الدِّينِ﴾
১১) যারা কর্মফল দেবার দিনটিকে মিথ্যা বলেছে ৷
﴿وَمَا يُكَذِّبُ بِهِ إِلَّا كُلُّ مُعْتَدٍ أَثِيمٍ﴾
১২) আর সীমালংঘনকারী পাপী ছাড়া কেই একে মিথ্যা বলে না ৷
﴿إِذَا تُتْلَىٰ عَلَيْهِ آيَاتُنَا قَالَ أَسَاطِيرُ الْأَوَّلِينَ﴾
১৩) তাকে যখন আমার আয়াত শুনানো হয় ৬ সে বলে , এ তো আগের কালের গল্প৷
﴿كَلَّا ۖ بَلْ ۜ رَانَ عَلَىٰ قُلُوبِهِم مَّا كَانُوا يَكْسِبُونَ﴾
১৪) কখনো নয় , বরং এদের খারাপ কাজের জং ধরেছে৷ ৭
﴿كَلَّا إِنَّهُمْ عَن رَّبِّهِمْ يَوْمَئِذٍ لَّمَحْجُوبُونَ﴾
১৫) কখখনো নয়, নিশ্চিতভাবেই সেদিন তাদের রবের দর্শন থেকে বঞ্চিত রাখা হবে৷ ৮
﴿ثُمَّ إِنَّهُمْ لَصَالُو الْجَحِيمِ﴾
১৬) তারপর তারা গিয়ে পড়বে জাহান্নামের মধ্যে ৷
﴿ثُمَّ يُقَالُ هَٰذَا الَّذِي كُنتُم بِهِ تُكَذِّبُونَ﴾
১৭) এরপর তাদেরকে বলা হবে , এটি সেই জিনিস যাকে তোমরা মিথ্যা বলতে৷
﴿كَلَّا إِنَّ كِتَابَ الْأَبْرَارِ لَفِي عِلِّيِّينَ﴾
১৮) কখখনো নয় ,৯ অবশ্যি নেক লোকদের আমলনামা উন্নত মর্যাদাসম্পন্ন লোকদের দফতরে রয়েছে৷
﴿وَمَا أَدْرَاكَ مَا عِلِّيُّونَ﴾
১৯) আর তোমরা কি জানো , এ উন্নত মর্যাদাসম্পন্ন লোকদের দফতরটি কি ?
﴿كِتَابٌ مَّرْقُومٌ﴾
২০) এটি একটি লিখিত কিতাব৷
﴿يَشْهَدُهُ الْمُقَرَّبُونَ﴾
২১) নৈকট্য লাভকারী ফেরেশতারা এর দেখাশুনা করে ৷
﴿إِنَّ الْأَبْرَارَ لَفِي نَعِيمٍ﴾
২২) নিসন্দেহে নেক লোকেরা থাকবে বড়ই আনন্দে৷
﴿عَلَى الْأَرَائِكِ يَنظُرُونَ﴾
২৩) উঁচু আসনে বসে দেখতে থাকবে৷
﴿تَعْرِفُ فِي وُجُوهِهِمْ نَضْرَةَ النَّعِيمِ﴾
২৪) তাদের চেহারায় তোমরা সচ্ছলতার দীপ্তি অনুভব করবে৷
﴿يُسْقَوْنَ مِن رَّحِيقٍ مَّخْتُومٍ﴾
২৫) তাদেরকে মোহর করা বিশুদ্ধতম শরাব পান করানো হবে৷
﴿خِتَامُهُ مِسْكٌ ۚ وَفِي ذَٰلِكَ فَلْيَتَنَافَسِ الْمُتَنَافِسُونَ﴾
২৬) তার ওপর মিশক-এর মোহর থাকবে ৷ ১০ যারা অন্যদের ওপর প্রতিযোগিতায় জয়ী হতে চায় তারা যেন এই জিনিসটি হাসিল করার জন্য প্রতিযোগিতায় জয়ী হবার চেষ্টা করে৷
﴿وَمِزَاجُهُ مِن تَسْنِيمٍ﴾
২৭) সে শরাবে তাসনীমের১১ মিশ্রণ থাকবে৷
﴿عَيْنًا يَشْرَبُ بِهَا الْمُقَرَّبُونَ﴾
২৮) এটি একটি ঝরণা, নৈকট্যলাভকারীরা এর পানির সাথে শরাব পান করবে৷
﴿إِنَّ الَّذِينَ أَجْرَمُوا كَانُوا مِنَ الَّذِينَ آمَنُوا يَضْحَكُونَ﴾
২৯) অপরাধীরা দুনিয়াতে ঈমানদারদের বিদ্রূপ করতো৷
﴿وَإِذَا مَرُّوا بِهِمْ يَتَغَامَزُونَ﴾
৩০) তাদের কাছ দিয়ে যাবার সময় চোখ টিপে তাদের দিকে ইশারা করতো৷
﴿وَإِذَا انقَلَبُوا إِلَىٰ أَهْلِهِمُ انقَلَبُوا فَكِهِينَ﴾
৩১) নিজেদের ঘরের দিকে ফেরার সময় আনন্দে উৎফুল্ল হয়ে ফিরতো ৷ ১২
﴿وَإِذَا رَأَوْهُمْ قَالُوا إِنَّ هَٰؤُلَاءِ لَضَالُّونَ﴾
৩২) আর তাদেরকে দেখলে বলতো , এরা হচ্ছে পথভ্রষ্ট৷১৩
﴿وَمَا أُرْسِلُوا عَلَيْهِمْ حَافِظِينَ﴾
৩৩) অথচ তাদেরকে এদের ওপর তত্ত্বাবধায়ক করে পাঠানো হয়নি৷১৪
﴿فَالْيَوْمَ الَّذِينَ آمَنُوا مِنَ الْكُفَّارِ يَضْحَكُونَ﴾
৩৪) আজ ঈমানদাররা কাফেরদের ওপর হাসছে৷
﴿عَلَى الْأَرَائِكِ يَنظُرُونَ﴾
৩৫) সুসজ্জিত আসনে বসে তাদের অবস্থা দেখছে৷
﴿هَلْ ثُوِّبَ الْكُفَّارُ مَا كَانُوا يَفْعَلُونَ﴾
৩৬) কাফেররা তাদের কৃতকর্মের “ সওয়াব” পেয়ে গেলো তো? ১৫