বুধবার, ১৯ অক্টোবর, ২০১১

শিক্ষিত অসভ্য

বৃদ্ধি পাচ্ছে শিক্ষালয়
তবু হচ্ছি কিরে শিক্ষিত?
শিক্ষা সেথায় দিচ্ছে যারা
তারা কি আর শিক্ষিত?

শিক্ষিত কি যায়রে হওয়া

করলে পুস্তক মুখস্ত??
সভ্য যদি নাইবা হলাম
আগা- গোড়া সমস্ত।

শিক্ষা বেটা ঠিকই আছে

সুশিক্ষারই অভাব
শিক্ষিত তাই হচ্ছি ঠিকই
পাল্টেনা কুস্বভাব।

ঝিলিক দিয়ে উঠুক রবির কিরণ আমাদেরই তাজা খুনে

আস্ত এক ব্ল্যাক হোলে পতিত আজ,
যেথায় শুধু আনাগোনা করে অন্দকারের মৌসম
দশদিকে শুধু অযাচিত মিলে অমানিশা,
নিউটনের মধ্যাকর্ষণ শক্তি সেথায় পৌঁছিতে অক্ষম।

হায়! কে দিবে পরিত্রাণ মোদের
সবাই যে অন্দকার- গহীন আমাজানে
আর ডাকিব কারে,
দিশারিরাই যবে ইশারা করছে তমিস্র পানে

মীরজাফররাই এখানে
দিবকরের চেয়ে শুভ্র-সমুজ্জল
সিরাজদৌলার বাহিনী ছুটে চলছে উদ্দেশ্যহীন
যেন গ্রহ-গ্রহানুপুঞ্জ অবল।

নিকাল! নিকাল! দূর হও,
ওরে বন্ধুরূপি শয়তান,
খুন আছে এখনো শিরায়,
মাথায় ভাঙ্গিয়া পড়েনি আসমান।

হয়তো আপন অলোয় ভাসবো মোরা
নাহয় অন্ধকারেই হবো নিঃশেষ,
অযাচিত আলোয় দেখিব রাস্তা??
মোরা নাহি পরেছি শশীবেশ।

চল, গড়ে তুলি মোরা আমাদেরই বাসরঘর
এই দুর্গম অন্দকারের অরণ্যে।
নাহয় ঝিলিক দিয়ে উঠুক রবির কিরণ
আমাদেরই তাজা খুনে।