রবিবার, ২৬ এপ্রিল, ২০২০
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২০
নাতিশীতোষ্ণ এই শরতের স্রোতে- নিমু মাহবুব
নাতিশীতোষ্ণ এই শরতের স্রোতে
রাতের আকাশে যার একা বিচরণ,
শিশির কণারা তার জোছনা পোহায়
বিগলিত হয়ে উঠে মজনুর এই মন।
রাতের বাতির আলো আমনের ক্ষেতে
মাধবী বর্ণ দেখো করেছে ধারণ,
শান্ত ধানের পাতার পুলকিত মন
বহুদিন আসেনিতো পুবালি পবন।
যে আবহ মিলে গো শুধু জান্নাতে
কি করে এলো তা এই দুনিয়াতে,
সিজদায় নুয়ে পড়ে সচেতন জন
য্বিকিরে রাখে তার নাম সারাক্ষণ।
রাতের আকাশে যার একা বিচরণ,
শিশির কণারা তার জোছনা পোহায়
বিগলিত হয়ে উঠে মজনুর এই মন।
রাতের বাতির আলো আমনের ক্ষেতে
মাধবী বর্ণ দেখো করেছে ধারণ,
শান্ত ধানের পাতার পুলকিত মন
বহুদিন আসেনিতো পুবালি পবন।
যে আবহ মিলে গো শুধু জান্নাতে
কি করে এলো তা এই দুনিয়াতে,
সিজদায় নুয়ে পড়ে সচেতন জন
য্বিকিরে রাখে তার নাম সারাক্ষণ।
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)