শনিবার, ২৬ নভেম্বর, ২০১৬

আল ইনফিতর

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
إِذَا السَّمَاءُ انفَطَرَتْ
১) যখন আকাশ ফেটে যাবে ,
﴿وَإِذَا الْكَوَاكِبُ انتَثَرَتْ﴾
২) যখন তারকারা চারদিকে বিক্ষিপ্ত হয়ে যাবে ,
﴿وَإِذَا الْبِحَارُ فُجِّرَتْ﴾
৩) যখন সমুদ্র ফাটিয়ে ফেলা হবে
﴿وَإِذَا الْقُبُورُ بُعْثِرَتْ﴾
৪) এবং যখন কবরগুলো খুলে ফেলা হবে,
﴿عَلِمَتْ نَفْسٌ مَّا قَدَّمَتْ وَأَخَّرَتْ﴾
৫) তখন প্রত্যেক ব্যক্তি তার সামনের ও পেছনের সবকিছু জেনে যাবে ৷
﴿يَا أَيُّهَا الْإِنسَانُ مَا غَرَّكَ بِرَبِّكَ الْكَرِيمِ﴾
৬) হে মানুষ ! কোন জিনিষ তোমাকে তোমার মহান রবের ব্যাপারে ধোঁকায় ফেলে রেখেছে ,
﴿الَّذِي خَلَقَكَ فَسَوَّاكَ فَعَدَلَكَ﴾
৭) যিনি তোমাকে সৃষ্টি করেছেন , তোমাকে সুঠাম ও সুসামঞ্জস্য করে গড়েছেন
﴿فِي أَيِّ صُورَةٍ مَّا شَاءَ رَكَّبَكَ﴾
৮) এবং যে আকৃতিতে চেয়েছেন তোমাকে গঠন করেছেন ৷
﴿كَلَّا بَلْ تُكَذِّبُونَ بِالدِّينِ﴾
৯) কখনো না,  বরং ( আসল কথা হচ্ছে এই যে ) , তোমরা শাস্তি ও পুরস্কারকে মিথ্যা মনে করছো৷
﴿وَإِنَّ عَلَيْكُمْ لَحَافِظِينَ﴾
১০) অথচ তোমাদের ওপর পরিদর্শক নিযুক্ত রয়েছে ,
﴿كِرَامًا كَاتِبِينَ﴾
১১) এমন সম্মানিত লেখকবৃন্দ ,
﴿يَعْلَمُونَ مَا تَفْعَلُونَ﴾
১২) যারা তোমাদের প্রত্যেকটি কাজ জানে৷
﴿إِنَّ الْأَبْرَارَ لَفِي نَعِيمٍ﴾
১৩) নিসন্দেহে নেক লোকেরা পরমানন্দে থাকবে
﴿وَإِنَّ الْفُجَّارَ لَفِي جَحِيمٍ﴾
১৪) আর পাপীরা অবশ্যি যাবে জাহান্নামে ৷
﴿يَصْلَوْنَهَا يَوْمَ الدِّينِ﴾
১৫) কর্মফলের দিন তারা তার মধ্যে প্রবশ করবে
﴿وَمَا هُمْ عَنْهَا بِغَائِبِينَ﴾
১৬) এবং সেখান থেকে কোনক্রমেই সরে পড়তে পারবে না৷
﴿وَمَا أَدْرَاكَ مَا يَوْمُ الدِّينِ﴾
১৭) আর তোমরা কি জানো , ঐ কর্মফল দিনটি কি ?
﴿ثُمَّ مَا أَدْرَاكَ مَا يَوْمُ الدِّينِ﴾
১৮) হাঁ , তোমরা কি জানো , ঐ কর্মফল দিনটি কি ?
﴿يَوْمَ لَا تَمْلِكُ نَفْسٌ لِّنَفْسٍ شَيْئًا ۖ وَالْأَمْرُ يَوْمَئِذٍ لِّلَّهِ﴾
১৯) এটি সেই দিন যখন কারোর জন্য কোন কিছু করার সাধ্য কারোর থাকবে না ৷ ফায়সালা সেদিন একমাত্র আল্লাহর ইখতিয়ারে থাকবে৷

আত তাকবির

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
إِذَا الشَّمْسُ كُوِّرَتْ
১) যখন সূর্য গুটিয়ে নেয়া হবে৷
﴿وَإِذَا النُّجُومُ انكَدَرَتْ﴾
২) যখন তারকারা চারদিকে বিক্ষিপ্ত হয়ে যাবে৷
﴿وَإِذَا الْجِبَالُ سُيِّرَتْ﴾
৩) যখন পাহাড়গুলোকে চলমান করা হবে৷
﴿وَإِذَا الْعِشَارُ عُطِّلَتْ﴾
৪) যখন দশ মাসের গর্ভবতী উটনীগুলোকে তাদের অবস্থার ওপর ছেড়ে দেয়া হবে৷
﴿وَإِذَا الْوُحُوشُ حُشِرَتْ﴾
৫) যখন বন্য পশুদের চারদিকে থেকে এনে একত্র করা হবে৷
﴿وَإِذَا الْبِحَارُ سُجِّرَتْ﴾
৬) যখন সমুদ্রগুলোতে আগুন ধরিয়ে দেয়া হবে৷
﴿وَإِذَا النُّفُوسُ زُوِّجَتْ﴾
৭) যখন প্রাণসমূয়হকে  ( দেহের সাথে ) জুড়ে দেয়া হবে৷
﴿وَإِذَا الْمَوْءُودَةُ سُئِلَتْ﴾
৮) যখন জীবিত পুঁতে ফেলা মেয়েকে জিজ্ঞেস করা হবে ,
﴿بِأَيِّ ذَنبٍ قُتِلَتْ﴾
৯) কোন অপরাধে তাকে হত্যা করা হয়েছে ?
﴿وَإِذَا الصُّحُفُ نُشِرَتْ﴾
১০) যখন আমলনামাসহ খুলে ধরা হবে৷
﴿وَإِذَا السَّمَاءُ كُشِطَتْ﴾
১১) যখন আকাশের পরদা সরিয়ে ফেলা হবে৷ ১০
﴿وَإِذَا الْجَحِيمُ سُعِّرَتْ﴾
১২) যখন জাহান্নামের আগুন জ্বালিয়ে দেয়া হবে
﴿وَإِذَا الْجَنَّةُ أُزْلِفَتْ﴾
১৩) এবং জান্নাতকে নিকটে আনা হবে৷১১
﴿عَلِمَتْ نَفْسٌ مَّا أَحْضَرَتْ﴾
১৪) সে সময় প্রত্যেক ব্যক্তি জনতে পারবে সে কি নিয়ে এসেছে৷ কাজেই , না , ১২
﴿فَلَا أُقْسِمُ بِالْخُنَّسِ﴾
১৫) আমি কসম খাচ্ছি পেছনে ফিরে আসা
﴿الْجَوَارِ الْكُنَّسِ﴾
১৬) ও অদৃশ্য হয়ে যাওয়া তারকারাজির এবং রাত্রির ,
﴿وَاللَّيْلِ إِذَا عَسْعَسَ﴾
১৭) যখন তা বিদায় নিয়েছে
﴿وَالصُّبْحِ إِذَا تَنَفَّسَ﴾
১৮) এবং প্রভাতের , যখন তা শ্বাস ফেলেছে৷ ১৩
﴿إِنَّهُ لَقَوْلُ رَسُولٍ كَرِيمٍ﴾
১৯) এটি প্রকৃতপক্ষে একজন সম্মানিত বাণীবাহকের বাণী ,১৪
﴿ذِي قُوَّةٍ عِندَ ذِي الْعَرْشِ مَكِينٍ﴾
২০) যিনি বড়ই শক্তিধর ,১৫  আরশের মালিকের কাছে উন্নত মর্যাদার অধিকারী ,
﴿مُّطَاعٍ ثَمَّ أَمِينٍ﴾
২১) সেখানে তার হুকুম মেনে চলা হয় , ১৬  তিনি আস্থাভাজন ৷ ১৭
﴿وَمَا صَاحِبُكُم بِمَجْنُونٍ﴾
২২) আর ( হে মক্কাবাসীরা ! ) তোমাদের সাথী ১৮ পাগল নয়৷
﴿وَلَقَدْ رَآهُ بِالْأُفُقِ الْمُبِينِ﴾
২৩) সেই বাণীবাহককে দেখেছে উজ্জ্বল দিগন্তে ৷১৯
﴿وَمَا هُوَ عَلَى الْغَيْبِ بِضَنِينٍ﴾
২৪) আর সে গায়েবের ( এই জ্ঞান লোকদের কাছে পৌঁছানেরা ) ব্যাপারে কৃপণ নয়৷২০
﴿وَمَا هُوَ بِقَوْلِ شَيْطَانٍ رَّجِيمٍ﴾
২৫) এটা কোন অভিশপ্ত শয়তানের বাক্য নয়৷ ২১
﴿فَأَيْنَ تَذْهَبُونَ﴾
২৬) কাজেই তোমরা কোথায় চলে যাচ্ছো ?
﴿إِنْ هُوَ إِلَّا ذِكْرٌ لِّلْعَالَمِينَ﴾
২৭) এটা তো সারা জাহানের অধিবাসীদের জন্য একটা উপদেশ ৷
﴿لِمَن شَاءَ مِنكُمْ أَن يَسْتَقِيمَ﴾
২৮) তোমাদের মধ্য থেকে এমন প্রত্যেক ব্যক্তির জন্য , যে সত্য সরল পথে চলতে চায়৷ ২২
﴿وَمَا تَشَاءُونَ إِلَّا أَن يَشَاءَ اللَّهُ رَبُّ الْعَالَمِينَ﴾
২৯) আর তোমাদের চাইলেই কিছু হয় না , যতক্ষণ না আল্লাহ রাব্বুল আলামীন তা চান৷২৩